সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"ফ্রেমে বন্দি জীবনের লড়াই”

ফটোগ্রাফি আমার কাছে শুধু একটা শখ নয়—এটা আমার দেখা, বোঝা আর অনুভব করার এক বিশেষ ভাষা। প্রতিটি ছবি যেন একটা সময়কে থামিয়ে দেয়, একটা মুহূর্তকে স্থির করে দেয় চিরদিনের জন্য। ফোনের ক্যামেরা দিয়ে তোলা আমার এই ছবিগুলোতে আমি চেষ্টা করেছি আমার চারপাশের সৌন্দর্য, গল্প, আর অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরতে।

• শহরের ভিড়ের মাঝেও কিছু মুহূর্ত এমন থাকে, যেগুলো চোখ এড়িয়ে যায়, কিন্তু ক্যামেরার চোখে ধরা পড়লে তারা আলাদা গল্প বলে। এই ছবিগুলো আমি তুলেছি রাস্তায়, বাজারে, এবং জীবনের বিভিন্ন কোণে—যেখানে মানুষের মুখের ভাব , হাঁটার ভঙ্গি, বা এক ফোঁটা হাসির মধ্যেই লুকিয়ে আছে সময়ের প্রতিচ্ছবি। আমার কাছে ফটোগ্রাফি শুধুমাত্র ফ্রেমে বন্দী করা নয়, বরং মানুষের গল্পকে ধরে রাখা—যেন ছবির ভেতর দিয়ে তাদের অনুভূতি শোনা যায়।
ছবি গুলি দেখুন –

"সাজানো ফুল, সাজানো আশা”

>> সকালবেলার বাজারে এক কোণে বসে আছেন এক ফুল বিক্রেতা। যত্ন করে সাজাচ্ছেন রঙিন ফুলের মালা—হয়তো কোনো মন্দিরের পূজোর জন্য, হয়তো কোনো মানুষের হাতে পৌঁছে যাবে ভালোবাসার বার্তা হয়ে। এই ফুলের প্রতিটি পাপড়িতে আছে তার পরিশ্রমের পরিচয়, আর গন্ধে মিশে আছে সংসারের আশা। ফুলের সৌন্দর্য যেমন চোখে লাগে, তেমনই এর আড়ালে লুকিয়ে থাকে জীবনের টিকে থাকার সংগ্রাম—যেখানে প্রতিদিনের রুটি-রুজির জন্য লড়াই আর স্বপ্ন পাশাপাশি ফুটে ওঠে।

"নীরবতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা"

>> বেঞ্চের এক কোণে বসে আছেন তিনি—চোখে অদৃশ্য ভার, মুখে দিনের পর দিন জমে থাকা ক্লান্তি। সাদা-কালো ছবির ভেতর দিয়ে যেন শোনা যায় এক দীর্ঘশ্বাসের শব্দ। তিনি বসে আছেন, হয়তো ভাবছেন আগামীকালও আবার নতুন লড়াই শুরু হবে।

"আনন্দের আড়ালে জীবনের সংগ্রাম"

>> মেলার ভিড় জমেছে চারপাশে—হাসি, উচ্ছ্বাস, আর রঙিন আলোয় ভরে আছে প্রতিটা গলি। সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছেন দুজন মানুষ—একজন হাতে ধরা ভেঁপু, অন্যজন শ্যাম্পুর ফেনায় তৈরি বুদবুদের খেলনা বিক্রি করছেন।
শিশুরা হাসিতে মেতে উঠছে, বুদবুদ ভেসে যাচ্ছে আকাশের দিকে, ভেঁপুর আওয়াজে মেলার কোলাহল আরও বাড়ছে। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে প্রতিদিনের লড়াই—একদিনে যতটা বিক্রি হবে, সেই টাকাতেই চলবে বাড়ির ঊনন ।
তাদের চোখে আনন্দ আছে, কিন্তু ভেতরে চাপা দুশ্চিন্তা—আজকের মেলা শেষে আগামীকালও তো খুঁজতে হবে আরেকটা ভিড়, আরেকটা সম্ভাবনা। মেলার আলো নিভে গেলে জীবনের বাস্তবতা আবারও অন্ধকারে ফিরে আসে।


“রোদের তাপ থেকে মাথা বাঁচানোর ছোট্ট উপায়”

>> ক্যামেরার লেন্স দিয়ে যখন পৃথিবী দেখি, তখন শুধু ছবি নয়, গল্পই খুঁজি। গরম রোদে মাথায় স্টিলের গামলা নিয়ে হাঁটা এক মানুষ—যার ছোট্ট সেই গামলা তার একমাত্র ছাতা।

এই ছবিতে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম, ক্লান্তি, আর জীবনের কঠিন বাস্তবতা। আলো আর ছায়ার খেলা শুধু দৃশ্য নয়, অনুভূতির এক স্পন্দন যা আমি ক্যামেরায় বন্দী করলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"প্রতিটি ছবির পেছনে আছে জীবনের এক অনন্ত সংগ্রাম।যেমন আলো আর ছায়ার খেলা  একটি দৃশ্যকে জীবন্ত করে তোলে, তেমনই সংগ্রাম আমাদের জীবনকে রঙিন ও গভীর করে তোলে। এই মুহূর্তগুলো ক্যামেরার লেন্সে যেমন বন্দী হয়, তেমনি আমাদের হৃদয়েও অনুপ্রেরণার আলোকবর্তিকা জ্বালায়।"

ধন্যবাদ সবাইকে 🙏😊

#strugglephotography #everydaystruggle #everydaystory #photography #blackandwhite





মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"স্ট্রিট ফটোগ্রাফির প্রথম অভিজ্ঞতা!!”

  সেদিন ভোরে শহর যেন অন্যরকম ছিল। গলির  মোড়ে  চায়ের দোকান সবে খুলতে শুরু করেছিল, রাস্তায় গাড়ির শব্দ নেই বললেই চলে— শুধু হাওয়ায় ধুলো আর প্রথম রোদের উষ্ণতা। আর আমার হাতে ছিল ফোন, মনে ছিল একরাশ কৌতূহল। আজই প্রথম আমি বেরিয়েছি রাস্তায় ছবি তুলতে, হ্যাঁ মানে ওই স্ট্রিট ফটোগ্রাফি — অচেনা মানুষের ভিড়ে নিজের শহরকে নতুন করে দেখার জন্য এর চেয়ে ভালো উপায় তো আর নেই!! “ আমার লেন্সে ধরা কলকাতার রাস্তা” ভিক্টোরিয়ার নীরব সকাল :- >> শহরের বুকে দাঁড়িয়ে থাকা ভিক্টোরিয়া যেন নিজের গল্প বলছিল। সকালের কুয়াশার ভেতর তাকে যেন লাগছিল আরও রহস্যময় । পায়ে পায়ে হেঁটে গিয়েছিলাম, আর বুঝতে পেরেছিলাম — এই স্থাপত্য শুধু ইট-পাথরের নয়, একশো বছরেরও বেশি সময় ধরে মানুষের স্মৃতি, ভালোবাসা আর ইতিহাসের সাক্ষী। “ সাদা স্মৃতি” সেন্ট পল’স-এর সকাল :- >> রাস্তার বাঁকে হঠাৎই মাথা উঁচু করে থাকা সাদা চকচকে সেন্ট পল’স ক্যাথেড্রাল চার্চ। সকালের আলোয় এর স্থাপত্য যেন আরও উজ্জ্বল। চার্চের চূড়া আর ঘণ্টা- ধ্বনির শব্দ আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। ভিড়ের শহরের মাঝেও এই নীরবতা যেন ঈশ্বরের সাথ...

"আলো-অন্ধকারের সফর”

" আলো:  ছবির অদৃশ্য প্রাণ"  >> ফটোগ্রাফি শিখতে গিয়ে আমি বুঝেছি, ক্যামেরা শুধু মুহূর্ত ধরে রাখে, কিন্তু মুহূর্তকে জীবন্ত করে তোলে আলো। ভোরের ম্লান আলোয় ধরা শান্ত পথ, দুপুরের তীক্ষ্ণ রোদে ধুলোমাখা শহর, কিংবা বিকেলের সোনালি আভায় ডুবে থাকা মানুষের মুখ—প্রতিটা দৃশ্যের নিজস্ব আবেগ আছে, আর সেই আবে গকে ফুটিয়ে তোলে সঠিক আলো। আলো ছাড়া ছবি যেন নিঃশ্বাসহীন, প্রাণহীন।  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ >> শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি শিখেছি, প্রতিটি মুহূর্তের নিজস্ব একটা আলো আছে। ভোরের কুয়াশায় ঢাকা গলি, দুপুরের ধুলোমাখা রোদ, বিকেলের সোনালি আভা বা রাতের স্ট্রিটলাইট—সবই গল্প বলে, শুধু দেখার চোখ থাকা প্রয়োজন। আলো কখনও ছবিকে প্রাণ দেয়,  কখনও আবার ছায়ার ভিতরে গল্প লুকিয়ে রাখে। ফটোগ্রাফি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাইট।তাই আলোর গুরুত্ব বোঝা মানে ফটোগ্রাফির হৃদয় বোঝা । সকাল - দুপুর - বিকেল এবং রাত্রি তে আমার তোলা কতগুলি ছবির মাধ্যমে, আলোর গুরুত্ব আরো ভালো ভাবে বোঝা যাবে। প্রথম আলোয় শহরের সুর – "নতুন দিনের প্রথম নিঃশ্বাস।” >>  ভোরের শহর কলকাতা যেন এ...