সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"স্ট্রিট ফটোগ্রাফির প্রথম অভিজ্ঞতা!!”

 সেদিন ভোরে শহর যেন অন্যরকম ছিল। গলির মোড়ে চায়ের দোকান সবে খুলতে শুরু করেছিল, রাস্তায় গাড়ির শব্দ নেই বললেই চলে— শুধু হাওয়ায় ধুলো আর প্রথম রোদের উষ্ণতা। আর আমার হাতে ছিল ফোন, মনে ছিল একরাশ কৌতূহল। আজই প্রথম আমি বেরিয়েছি রাস্তায় ছবি তুলতে, হ্যাঁ মানে ওই স্ট্রিট ফটোগ্রাফি — অচেনা মানুষের ভিড়ে নিজের শহরকে নতুন করে দেখার জন্য এর চেয়ে ভালো উপায় তো আর নেই!!

আমার লেন্সে ধরা কলকাতার রাস্তা”

ভিক্টোরিয়ার নীরব সকাল :-

>> শহরের বুকে দাঁড়িয়ে থাকা ভিক্টোরিয়া যেন নিজের গল্প বলছিল। সকালের কুয়াশার ভেতর তাকে যেন লাগছিল আরও রহস্যময় । পায়ে পায়ে হেঁটে গিয়েছিলাম, আর বুঝতে পেরেছিলাম — এই স্থাপত্য শুধু ইট-পাথরের নয়, একশো বছরেরও বেশি সময় ধরে মানুষের স্মৃতি, ভালোবাসা আর ইতিহাসের সাক্ষী।

সাদা স্মৃতি”


সেন্ট পল’স-এর সকাল :-

>> রাস্তার বাঁকে হঠাৎই মাথা উঁচু করে থাকা সাদা চকচকে সেন্ট পল’স ক্যাথেড্রাল চার্চ। সকালের আলোয় এর স্থাপত্য যেন আরও উজ্জ্বল। চার্চের চূড়া আর ঘণ্টা- ধ্বনির শব্দ আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। ভিড়ের শহরের মাঝেও এই নীরবতা যেন ঈশ্বরের সাথে একান্ত কথোপকথনের জায়গা ।।

"শহরের হৃদয়ে শান্তির ঠিকানা!"

প্রযুক্তি ও প্রকৃতি :-

>> টাটা স্টিলের উঁচু বিল্ডিংটিকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, মনে হচ্ছিল আকাশকে ছুঁয়ে যেতে সে তৎপর । তখনই হঠাৎ দেখলাম কতগুলি পাখি যেন মনের সুখে এই উঁচু বিল্ডিংটির মতনই উঁচু স্বপ্ন নিয়ে উড়ে চলেছে। তাই আমিও সময় নষ্ট না করে ঝটপট তুলে নিলাম এই ছবি । তাদেরও তো আকাশ ছোঁয়া স্বপ্ন।।



“আকাশ ছোঁয়া স্বপ্ন”


>> এই শহর শুধু রাস্তা, বিল্ডিং বা মানুষ নয়— এটি আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা, আমার প্রথম ক্যামেরার চোখে দেখা শুরু।।

>> হ্যাঁ!! আমার নেই কোনও দামি ক্যামেরা। আমার হাতের ফোনটাই আমার চোখ, আমার লেন্স। হ্যাঁ আমি স্ট্রীট ফটোগ্রাফি করি আর আমি থাকি কলকাতায় তাই কলকাতার সব কিছুই আমার ফোটো তোলার সাবজেক্ট ।

যেদিন বুঝলাম স্মৃতিকে বন্দি করতে দামী যন্ত্র নয়, দরকার শুধু খোলা মন আর তীক্ষ্ণ চোখের — সেদিন থেকেই আমার ফোন হয়ে গেল আমার প্রথম ক্যামেরা।



মন্তব্যসমূহ

  1. Darun hoyache lekha ta sathe chobi gulo khub sundor 🫡❤️💞✨

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ফ্রেমে বন্দি জীবনের লড়াই”

• ফটোগ্রাফি আমার কাছে শুধু একটা শখ নয়—এটা আমার দেখা, বোঝা আর অনুভব করার এক বিশেষ ভাষা। প্রতিটি ছবি যেন একটা সময়কে থামিয়ে দেয়, একটা মুহূর্তকে স্থির করে দেয় চিরদিনের জন্য। ফোনের ক্যামেরা দিয়ে তোলা আমার এই ছবিগুলোতে আমি চেষ্টা করেছি আমার চারপাশের সৌন্দর্য, গল্প, আর অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরতে। • শহরের ভিড়ের মাঝেও কিছু মুহূর্ত এমন থাকে, যেগুলো চোখ এড়িয়ে যায়, কিন্তু ক্যামেরার চোখে ধরা পড়লে তারা আলাদা গল্প বলে। এই ছবিগুলো আমি তুলেছি রাস্তায়, বাজারে, এবং জীবনের বিভিন্ন কোণে—যেখানে মানুষের মুখের ভাব , হাঁটার ভঙ্গি, বা এক ফোঁটা হাসির মধ্যেই লুকিয়ে আছে সময়ের প্রতিচ্ছবি। আমার কাছে ফটোগ্রাফি শুধুমাত্র ফ্রেমে বন্দী করা নয়, বরং মানুষের গল্পকে ধরে রাখা—যেন ছবির ভেতর দিয়ে তাদের অনুভূতি শোনা যায়। ছবি গুলি দেখুন – "সাজানো ফুল, সাজানো আশা” >> সকালবেলার বাজারে এক কোণে বসে আছেন এক ফুল বিক্রেতা। যত্ন করে সাজাচ্ছেন রঙিন ফুলের মালা—হয়তো কোনো মন্দিরের পূজোর জন্য, হয়তো কোনো মানুষের হাতে পৌঁছে যাবে ভালোবাসার বার্তা হয়ে। এই ফুলের প্রতিটি পাপড়িতে আছে তার পরিশ্রমের...

"আলো-অন্ধকারের সফর”

" আলো:  ছবির অদৃশ্য প্রাণ"  >> ফটোগ্রাফি শিখতে গিয়ে আমি বুঝেছি, ক্যামেরা শুধু মুহূর্ত ধরে রাখে, কিন্তু মুহূর্তকে জীবন্ত করে তোলে আলো। ভোরের ম্লান আলোয় ধরা শান্ত পথ, দুপুরের তীক্ষ্ণ রোদে ধুলোমাখা শহর, কিংবা বিকেলের সোনালি আভায় ডুবে থাকা মানুষের মুখ—প্রতিটা দৃশ্যের নিজস্ব আবেগ আছে, আর সেই আবে গকে ফুটিয়ে তোলে সঠিক আলো। আলো ছাড়া ছবি যেন নিঃশ্বাসহীন, প্রাণহীন।  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ >> শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি শিখেছি, প্রতিটি মুহূর্তের নিজস্ব একটা আলো আছে। ভোরের কুয়াশায় ঢাকা গলি, দুপুরের ধুলোমাখা রোদ, বিকেলের সোনালি আভা বা রাতের স্ট্রিটলাইট—সবই গল্প বলে, শুধু দেখার চোখ থাকা প্রয়োজন। আলো কখনও ছবিকে প্রাণ দেয়,  কখনও আবার ছায়ার ভিতরে গল্প লুকিয়ে রাখে। ফটোগ্রাফি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাইট।তাই আলোর গুরুত্ব বোঝা মানে ফটোগ্রাফির হৃদয় বোঝা । সকাল - দুপুর - বিকেল এবং রাত্রি তে আমার তোলা কতগুলি ছবির মাধ্যমে, আলোর গুরুত্ব আরো ভালো ভাবে বোঝা যাবে। প্রথম আলোয় শহরের সুর – "নতুন দিনের প্রথম নিঃশ্বাস।” >>  ভোরের শহর কলকাতা যেন এ...