>> কলকাতার সকাল মানেই রাস্তার কোণায় কোণায় মানুষের ভিড়, চা-ওয়ালার কেটলির ধোঁয়া, আর সেই সঙ্গে ধীরে ধীরে এগিয়ে আসা কাঠের চাকার শব্দ—টক… টক… টক…!! এই শব্দের উৎস, শহরের সবচেয়ে প্রাচীন পরিবহন—টানা রিকশা।।
টানা রিকশা শুধু একটি যান নয়—এটি কলকাতার ইতিহাসের এক চলমান দলিল।
কলকাতা শহর যত দ্রুত আধুনিক হচ্ছে, ততই যেন হারিয়ে যাচ্ছে কিছু চিরচেনা দৃশ্য। তার মধ্যে অন্যতম—টানা রিকশা। কাঠের চাকা, আর একজোড়া পা-ই এর মূল শক্তি। অ্যাপ ক্যাব, মেট্রো আর বাইকের ভিড়ে আজ কোনমতে টিকে আছে এই প্রাচীন বাহন, যেন শহরের বুকে বেঁচে থাকা এক জীবন্ত ইতিহাস। আমার ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তগুলো—যেখানে রিকশার চাকায় ঘুরছে মানুষের গল্প, সংগ্রাম আর নস্টালজিয়া।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>> বেলা প্রায় বিকেলের দিকে হেলে পড়েছে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে হলুদ ট্যাক্সি, আর তার ফাঁকে ফাঁকে উঁকি মারছে এক টানা রিকশা। আলো এসে পড়েছে রিকশার সিটে, যেন সূর্য নিজেই পুরনো দিনের গাড়িটাকে সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা যেন কলকাতার পুরনো আর নতুনের মেলবন্ধন—যেখানে দুই পরিবহনের গল্প একই ফ্রেমে মিশে গেছে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"শহর বদলেছে, কিন্তু চলার ভঙ্গি একই রয়ে গেছে।"
"শহরের উৎসবের ভিড়েও, কারও গল্প এগিয়ে চলে নিঃশব্দে।"
>> রাতের মেলা, চারপাশে রঙিন আলো আর মানুষের কোলাহল। সেই ভিড় ভেঙে ধীরে ধীরে এগিয়ে চলেছে এক রিকশা। যাত্রী সুরক্ষিত বসে, আর সামনের মানুষটা টানছে নিজের সমস্ত শক্তি দিয়ে। পেছনের শব্দ, সামনে পথ—কিন্তু রিকশাওয়ালার চোখ শুধু গন্তব্যে।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"অপেক্ষা—যেন সময়ও থমকে দাঁড়িয়েছে চাকার পাশে।">> এক সারি রিকশা দাঁড়িয়ে আছে রাস্তায়। দিনের আলোয় তাদের কাঠের গায়ে লেগেছে, জমে আছে ধুলোর প্রলেপ, কিন্তু তবুও প্রতিটা রিকশার গায়ে লেখা আছে অসংখ্য দিনের গল্প। হয়তো তারা অনিশ্চয়তায় রয়েছে । তারা ভাবছে আবার আমাদের চাকা ঘুরবে তো নাকি আধুনিকতার চাপে দ্রুততার দৌড়ে আমরা হেরে যাবো??
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>> টানা রিকশা শুধু একটি বাহন নয়, এটি কলকাতার শ্বাস-প্রশ্বাসের মতো—যেখানে প্রতিটি চাকার ঘূর্ণনে লুকিয়ে আছে মানুষের পরিশ্রম, শহরের ইতিহাস, আর অগণিত গল্প। পুরনো বাড়ির মতোই এরা শহরের রঙিন ক্যানভাসে এক অপরিহার্য অংশ।
কিন্তু আজ সময় বদলাচ্ছে দ্রুত—ই-রিকশা, অ্যাপ ক্যাব, মেট্রো, ফ্লাইওভার… সবই এগিয়ে চলেছে তীব্র গতিতে। সেই গতির ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কাঠের চাকা আর মানুষের পায়ের শব্দ। হয়তো একদিন টানা রিকশা থাকবে কেবল ছবিতে, গল্পে, আর নস্টালজিয়ায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~তবুও, আমি জানি—যতদিন এই শহর থাকবে, ততদিন কোনও সরু গলির ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে এক রিকশা, আর আমি হয়তো আবারও ক্যামেরা তুলব চোখে, সেই চাকার শব্দ বন্দি করতে—যা শুধু মানুষ নয়, বয়ে নিয়ে চলে কলকাতার আত্মাকে।।😊
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ধন্যবাদ 😊🙏
#NostalgicKolkata #emotionofKolkata #Streetphotography #photographystory #photography
Great
উত্তরমুছুনBaah vison sundor
উত্তরমুছুনThank you 😊
উত্তরমুছুনKhub sundor ❤️
উত্তরমুছুনUmmmmmma
উত্তরমুছুনSundor ❤🌸
উত্তরমুছুন❤️❤️
উত্তরমুছুনGood
উত্তরমুছুন