সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

" টানা রিকশা: কলকাতার রাস্তায় সময়ের টানাপোড়েন!! "

 >> কলকাতার সকাল মানেই রাস্তার কোণায় কোণায় মানুষের ভিড়, চা-ওয়ালার কেটলির ধোঁয়া, আর সেই সঙ্গে ধীরে ধীরে এগিয়ে আসা কাঠের চাকার শব্দ—টক… টক… টক…!! এই শব্দের উৎস, শহরের সবচেয়ে প্রাচীন পরিবহন—টানা রিকশা।।

টানা রিকশা শুধু একটি যান নয়—এটি কলকাতার ইতিহাসের এক চলমান দলিল। 

কলকাতা শহর যত দ্রুত আধুনিক হচ্ছে, ততই যেন হারিয়ে যাচ্ছে কিছু চিরচেনা দৃশ্য। তার মধ্যে অন্যতম—টানা রিকশা। কাঠের চাকা,  আর একজোড়া পা-ই এর মূল শক্তি। অ্যাপ ক্যাব, মেট্রো আর বাইকের ভিড়ে আজ কোনমতে টিকে আছে এই প্রাচীন বাহন, যেন শহরের বুকে বেঁচে থাকা এক জীবন্ত ইতিহাস। আমার ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তগুলো—যেখানে রিকশার চাকায় ঘুরছে মানুষের গল্প, সংগ্রাম আর নস্টালজিয়া।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"পুরনো দিনের চাকা, শহরের নাড়ির সঙ্গে বাঁধা।"

>> বেলা প্রায় বিকেলের দিকে হেলে পড়েছে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে হলুদ  ট্যাক্সি, আর তার ফাঁকে ফাঁকে উঁকি মারছে এক টানা রিকশা। আলো এসে পড়েছে রিকশার সিটে, যেন সূর্য নিজেই পুরনো দিনের গাড়িটাকে সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা যেন কলকাতার পুরনো আর নতুনের মেলবন্ধন—যেখানে দুই পরিবহনের গল্প একই ফ্রেমে মিশে গেছে ।।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"শহর বদলেছে, কিন্তু চলার ভঙ্গি একই রয়ে গেছে।"


>> দুপুরের রোদ গায়ে মেখে চলেছেন এক রিকশাওয়ালা। মাথায় গামছা, পরনে গেঞ্জি আর লুঙ্গি—সরল পোশাকের আড়ালে লুকিয়ে আছে অদম্য শক্তি। তাঁর পায়ের তালেই এগিয়ে চলেছে কাঠের চাকা, আর পেছনে শহরের শতবর্ষী বাড়ি, সবুজ জানালা, রাস্তার কোলাহল। যেন এক ফ্রেমে ধরা পড়েছে অতীত ও বর্তমান।

"শহরের উৎসবের ভিড়েও, কারও গল্প এগিয়ে চলে নিঃশব্দে।"

>> রাতের মেলা, চারপাশে রঙিন আলো আর মানুষের কোলাহল। সেই ভিড় ভেঙে ধীরে ধীরে এগিয়ে চলেছে এক রিকশা। যাত্রী সুরক্ষিত বসে, আর সামনের মানুষটা টানছে নিজের সমস্ত শক্তি দিয়ে। পেছনের শব্দ, সামনে পথ—কিন্তু রিকশাওয়ালার চোখ শুধু গন্তব্যে।।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"অপেক্ষা—যেন সময়ও থমকে দাঁড়িয়েছে চাকার পাশে।"

>> এক সারি রিকশা দাঁড়িয়ে আছে রাস্তায়। দিনের আলোয় তাদের কাঠের গায়ে লেগেছে, জমে আছে ধুলোর প্রলেপ, কিন্তু তবুও প্রতিটা রিকশার গায়ে লেখা আছে অসংখ্য দিনের গল্প। হয়তো তারা অনিশ্চয়তায় রয়েছে । তারা  ভাবছে আবার আমাদের চাকা ঘুরবে তো নাকি আধুনিকতার চাপে দ্রুততার দৌড়ে আমরা হেরে যাবো??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


>> টানা রিকশা শুধু একটি বাহন নয়, এটি কলকাতার শ্বাস-প্রশ্বাসের মতো—যেখানে প্রতিটি চাকার ঘূর্ণনে লুকিয়ে আছে মানুষের পরিশ্রম, শহরের ইতিহাস, আর অগণিত গল্প। পুরনো বাড়ির মতোই এরা শহরের রঙিন ক্যানভাসে এক অপরিহার্য অংশ।

কিন্তু আজ সময় বদলাচ্ছে দ্রুত—ই-রিকশা, অ্যাপ ক্যাব, মেট্রো, ফ্লাইওভার… সবই এগিয়ে চলেছে তীব্র গতিতে। সেই গতির ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কাঠের চাকা আর মানুষের পায়ের শব্দ। হয়তো একদিন টানা রিকশা থাকবে কেবল ছবিতে, গল্পে, আর নস্টালজিয়ায়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তবুও, আমি জানি—যতদিন এই শহর থাকবে, ততদিন কোনও সরু গলির ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে এক রিকশা, আর আমি হয়তো আবারও ক্যামেরা তুলব চোখে, সেই চাকার শব্দ বন্দি করতে—যা শুধু মানুষ নয়, বয়ে নিয়ে চলে কলকাতার আত্মাকে।।😊

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ধন্যবাদ 😊🙏

#NostalgicKolkata #emotionofKolkata #Streetphotography #photographystory #photography

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ফ্রেমে বন্দি জীবনের লড়াই”

• ফটোগ্রাফি আমার কাছে শুধু একটা শখ নয়—এটা আমার দেখা, বোঝা আর অনুভব করার এক বিশেষ ভাষা। প্রতিটি ছবি যেন একটা সময়কে থামিয়ে দেয়, একটা মুহূর্তকে স্থির করে দেয় চিরদিনের জন্য। ফোনের ক্যামেরা দিয়ে তোলা আমার এই ছবিগুলোতে আমি চেষ্টা করেছি আমার চারপাশের সৌন্দর্য, গল্প, আর অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরতে। • শহরের ভিড়ের মাঝেও কিছু মুহূর্ত এমন থাকে, যেগুলো চোখ এড়িয়ে যায়, কিন্তু ক্যামেরার চোখে ধরা পড়লে তারা আলাদা গল্প বলে। এই ছবিগুলো আমি তুলেছি রাস্তায়, বাজারে, এবং জীবনের বিভিন্ন কোণে—যেখানে মানুষের মুখের ভাব , হাঁটার ভঙ্গি, বা এক ফোঁটা হাসির মধ্যেই লুকিয়ে আছে সময়ের প্রতিচ্ছবি। আমার কাছে ফটোগ্রাফি শুধুমাত্র ফ্রেমে বন্দী করা নয়, বরং মানুষের গল্পকে ধরে রাখা—যেন ছবির ভেতর দিয়ে তাদের অনুভূতি শোনা যায়। ছবি গুলি দেখুন – "সাজানো ফুল, সাজানো আশা” >> সকালবেলার বাজারে এক কোণে বসে আছেন এক ফুল বিক্রেতা। যত্ন করে সাজাচ্ছেন রঙিন ফুলের মালা—হয়তো কোনো মন্দিরের পূজোর জন্য, হয়তো কোনো মানুষের হাতে পৌঁছে যাবে ভালোবাসার বার্তা হয়ে। এই ফুলের প্রতিটি পাপড়িতে আছে তার পরিশ্রমের...

"হলুদ ট্যাক্সির গল্প"

 কলকাতা মানেই নানা রঙের কোলাহল, ইতিহাসের ছোঁয়া, আর এর মধ্যেই শহরের রাস্তায় ছুটে চলা হলুদ ট্যাক্সি যেন এক চলমান স্মৃতি। ওলা-উবেরের যুগে যখন আধুনিকতার ঢেউ ক্রমশ গ্রাস করছে দুনিয়াকে, তখনও এই হলুদ গাড়িগুলো বয়ে বেড়াচ্ছে এক পুরোনো দিনের গন্ধ—যেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে হাত তুলে ‘ট্যাক্সি!’ ডাকলেই মিলত গন্তব্যের সঙ্গী। একজন ফটোগ্রাফার হিসেবে আমার চোখে, এই ট্যাক্সি শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং শহরের পরিচয়ের অংশ, একরাশ নস্টালজিয়ার রঙ। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ "ভিক্টোরিয়ার বুকে এক টুকরো হলুদ" >> সকালের আলো তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা মার্বেল গায়ে মেখে এক ধরনের নরম আভা ছড়িয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে, তার সামনে দাঁড়িয়ে আছে এক চেনা পুরনো সঙ্গী— হলুদ ট্যাক্সি । রঙটা যেন সময়ের স্রোতেও বদলায়নি; যেমন কলকাতার হৃদয়ে এখনও রয়েছে সেই উজ্জ্বল হলুদ ।।  এই এক ফ্রেমে ধরা পড়েছে সময়ের রূপান্তর—ভিক্টোরিয়ার চিরস্থায়ী সাদা আর হলুদের ক্ষণস্থায়ী উপস্থিতি। হয়তো কয়েক বছর পর, এই দৃশ্য শুধু ছবিতেই বেঁচে থাকবে।। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ...

" ফ্রেমের ভেতর মাতৃমূর্তির আবির্ভাব " 🙏❤️

শরৎ-এর হাওয়া যখন গাছের পাতায় সোনালি আলো মাখিয়ে দেয়, তখনই বাংলার প্রতিটি অলিতে-গলিতে শুরু হয় এক ভিন্ন উত্তেজনা—দুর্গাপুজোর অপেক্ষা। মাটির গন্ধ, বাঁশের কাঠামো, রঙের ছোঁয়া আর মানুষের ভিড়—সব মিলিয়ে যেন বাঙালির সবচেয়ে বড় উৎসবকে সাজিয়ে তোলে নতুন করে।আমার লেন্স সেই গল্পকেই ধরে রাখার চেষ্টা করেছে, মাটির গন্ধ থেকে প্যান্ডেলের আলো পর্যন্ত। ফটোগ্রাফির জগৎ এ কিছু মুহূর্ত এমন থাকে, যা কেবল একটুখানি ফ্রেমে বন্দি হলেও হাজারো আবেগকে জাগিয়ে তোলে। দুর্গাপুজোর ক্যানভাসও তেমনই—যেখানে আলো, ছায়া আর কাদামাটির স্পর্শ মিলেমিশে এক অপূর্ব কাহিনি রচনা হয় ।। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`~~~~~~~~~~~~~~ “ প্রস্তুতির নীরবতা, পূর্ণতার প্রতীক্ষা” >>> এখানে দেখা যাচ্ছে কারিগরের অবিরাম পরিশ্রম।  প্রতিমাকে তিনি যত্নের সঙ্গে সাজিয়ে তুলছেন। আলোয় ঢাকা তার মুখে ফুটে উঠেছে একাগ্রতা, আর তার আঙুলের স্পর্শে প্রাণ পাচ্ছে দেবীর প্রতিমা। ক্যামেরার চোখে এটি কেবল এক মুহূর্ত নয়—এটি শিল্প, শ্রম আর ভক্তির নিখাদ প্রতিচ্ছবি। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ “ মাটির গায়ে আসন্ন শক্ত...